শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আবারো অবমুক্ত হলো লজ্জাবতী বানর

৭০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লোকালয় থেকে উদ্ধার হওয়া লজ্জাবতী বানর টি মাটিরাঙ্গা রেঞ্জ র্মকর্তার কার্যালয়ের ঔষধি বাড়িতে অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করার মাধ্যমে আবারো নিজের আবাসস্থল বনে ফিরে গেল বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। মঙ্গলবার (১৪ মে) বিকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, মোঃ আতাউর রহমান লস্কর অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে লজ্জাবতী বানরটি অবমুক্ত করেন।

অবমুক্তকালে মাটিরাঙ্গা রেঞ্জের ফরেস্টার তৌহিদুর রহমান লিটন, ফরেস্টার মোঃ মনির হোসেন, ফরেস্টার আহসানুজ্জামান, ফরেস্টার শাহনুর ররহমান ও ফরেস্টার সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরের দিকে মাটিরাঙ্গা রেঞ্জের কর্মকর্তারা উপজেলার বড়নাল এলাকা থেকে বানরটি উদ্ধার করে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা মোঃ আতাউর রহমান লস্কর বলেন, সকালের দিকে বড়নাল এলাকার মোটর সাইকেল চালক সুমন লজ্জাবতী বানরটি লোকালয়ে দেখতে পেয়ে জনতা আটক করে। পরে খবর পেয়ে মাটিরাঙ্গা বন বিভাগের কর্মকর্তারা বানরটটি উদ্ধার করে। পরে বন বিভাগের ঔষধি বাড়িতে অবমুক্ত করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ার কারনে খাদ্যের সন্ধানে লজ্জ্বাবতী বানর লোকালয়ে এসে স্থানীয়দের হাতে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষায় করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে। প্রসঙ্গত, গেল দশ মাসে চারটি লজ্জাবতী বানর অবমুক্ত করেছে মাটিরাঙ্গা রেঞ্জ।