শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড় ৪৩ বিজিবির অভিযানে অর্ধলক্ষাধিক টাকার ভারতীয় মদ জব্দ

৫৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্রগ্রাম জেলার জোরারগন্জ থানার রহমতপুর নামক স্থান হতে ভারতীয় মদ জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ মে) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আরমান মিয়ার নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ৪২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জব্দ করা এসব ভারতীয় মদ এর বাজারমূল্য আনুমানিক ৬৩ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত মদ জোরারগন্জ থানায় জিডি করার পর পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ ইমাম হোসেন, পিএসসি জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।