শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে উপজেলায় উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

৮৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২৩-২৪ অর্থবছরের আউশ ধানের উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ। প্রধান অতিথি উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ.মহিউদ্দিন। বিনামূল্য ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার ১৪০জন কৃষককে প্রণোদনা বিতরণ করা হয়। এসব বীজ বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী কৃষকসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ জানান, কাপ্তাই উপজেলার পাহাড়ি এলাকার জুমে আউশ ধান রোপন করলেও রোপা আউশের চাষাবাদ কম ছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানামুখী পরিকল্পনায় পাহাড়ের ভ্যালিতে রোপা আউশ ধানের চাষাবাদ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা লাভবানও হচ্ছে।