শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সিএজি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজস্থলীতে আলোচনা সভা

৪৮

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
দেশের সর্বোচ্চ অডিট ইনস্টিটিউশন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়’ সিএজি’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও তিন দিনব্যাপী সেবা কার্যক্রম পরিচালনা উপলক্ষে পার্বত্য রাঙ্গামাটির রাজস্থলীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সাড়ে বারোটায় রাজস্থলী উপজেলা একাউন্টস অফিসের উদ্যোগে রাজস্থলী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।

রাজস্থলী উপজেলা একাউন্টস অফিসার এ কে এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মোঃ আজগর আলী খান, একাউন্টস অডিটর ক্যাহলাচিং খিয়াং (রনি) রাজস্থলী সরকারি কলেজের প্রভাষক বৃন্দ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ও লাখো শহিদের আত্মত্যাগের মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ১১ মে দেশের প্রথম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগ প্রাপ্ত হয়ে শপথ নেয়। সিএজি হলো দেশের সর্বোচ্চ অডিট ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউটটি প্রজাতন্ত্রের হিসাব রক্ষণ করার জন্য দায়বদ্ধ এবং সরকারের সমস্ত প্রাপ্তি ও ব্যয়ের নিরীক্ষণ করে। সিএজির প্রতিবেদনেই বাংলাদেশের সংসদে স্থায়ী কমিটি আলোচনা করে। বাংলাদেশের সংবিধান দেশের সিএজিকে তার কাজের ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করেছে। যে কারণে নিরীক্ষার সময় সিএজি অন্য কোনও কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করেন না। সংবিধানের ১২৭-১৩২ অনুচ্ছেদে অডিটর জেনারেলের স্থাপনা, কার্যাদি, অফিসের শর্তাদি এবং এরকম চিত্র তুলে ধরা হয়েছে। বক্তারা উপজেলাএকাউন্টস এন্ড অফিসের সরকারী বিভিন্ন সহায়তার বিষয়ে জনসাধারনকে সচেতন করাসহ সরকারী সুযোগ সুবিধা গ্রহনের জন্য সকলকে আহবান জানান।