শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলীতে এসএসসিতে পাসের হার ৫৭.৬০% জিপিএ একজন ও নেই

৪৭

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
সারাদেশে একযোগে রবিবার (১২মে) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় এই বছর এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৭.৬০%। এই বছর রাজস্থলী উপজেলায় এসএসসিতে একজনও জিপিএ-পায়নি ।

রবিবার (১২ মে) বেলা ১২ টায় রাজস্থলী তাইতং পাড়া উচ্চ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে এ ফলাফল সংগ্রহ করা হয়। অতিরিক্ত দায়িত্বে রাজস্থলীর কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় রাজস্থলী উপজেলার মোট ০৫ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে মোট ৭২১ জন পরীক্ষার্থী অংশ নেন। তৎমধ্যে পাশ করেছে ৩৭১জন। তারমধ্যে, রাজস্থলী সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষায় অংশ গ্রহন করে ১৫৯ পাশ করে ৯০ জন, পাশের ৫৭.৬০%, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়, (স্কুল শাখা)২৯৭ জনের মধ্যে পাশ করে ১৪৭ জন পাশের হার ৪৯.৪৯%। গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ১৫০ জনের মধ্যে ৬৬ জন পাশ করে, পাশের হার ৪৪%। রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় ৪২ জনের মধ্যে ২৬ জন পাশ করে, পাশের হার ৬১.৯০%। বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় কারিগরি শাখায় ৭৩ জনের মধ্যে ৪২ জন পাশ করে পাশের হার ৫৭.৫৩%। এছাড়া রাজস্থলীর ৫ টি শিক্ষা প্রতিষ্টান হতে কোন জিপিএ ৫ পায়নি।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান বলেন, এসএসসির ফলাফলে আমরা খুশি না। টোটাল রেজাল্ট আরোও ভালো করা দরকার ছিল। শিক্ষক ও অভিভাবকরা আরোও আন্তরিক হলে ফলাফল ভালো হতো।