শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে সীমান্তে বিদ্রোহীর গুলিতে এক বাংলাদেশী নিহত

৬৬

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশী আবুল কালাম (২৬) নামে এক শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। রবিবার (১২ মে) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ৪৮ নং পিলারের এঘটনা ঘটে।

ঘটনা বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন। নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতিরছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারের আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তের ৪৮ নং পিলার ছেলির ঢালা নামক এলাকা দিয়ে ওপারে যান আবুল কালাম। সে দেশের বিদ্রোহী আরাকান আর্মির এক সদস্যর সাথে কোন এক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে দেয়। ঘটনাস্থলে যুবকটির মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড এলাকার বাম হাতিরছড়ার এলাকায় মিয়ানমার সীমান্তের ওপারে এক যুবকে গুলি করে হত্যা করেছে বিদ্রোহী গোষ্ঠি। তবে কি কারনে এ ঘটনা তা জানা যায়নি।