শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

আলীকদমে চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন’কে নিয়ে ফেইসবুকে অপপ্রচার

৪০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তার ছবি ব্যবহার করে উদ্দেশ্যমূলক হয়রানি এবং সম্মান ক্ষন্ন করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অপমানজনক তথ্য প্রকাশ প্রচার করে ক্ষতিসাধন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এর থেকে প্রতিকার ও বিচার দাবিতে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে আলীকদম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী জামাল উদ্দিন।

থানা লিখিত অভিযোগে চেঢারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিন সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি বা ব্যক্তিরা তাঁর কিছু ছবি ব্যবহার করে ঔধসধষ টফফরহ নামে ফেসবুক আইডি খুলে বিরক্ত, অপমান, অপদস্ত ও সমাজে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে উদ্দেশ্যেমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অপমানজনক তথ্য প্রকাশ প্রচার করে তাঁর ক্ষতিসাধন করছে।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু স্বার্থন্বেষী মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচারের লক্ষ্যে ভুয়া ফেসবুক আইডি খুলে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। বিষয়টি দৃষ্টিগোচর হলে তিনি স্থানীয় থানায় জিডি করেন। জিডিতে এই ভুয়া ফেসবুক আইডিতে কোনো তথ্য নিয়ে ভোটার ও স্থানীয়দের বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ করেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দীন।

এই বিষয়ে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামাল উদ্দিন বলেন, একটি চক্র নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে আমাকে এবং আমার পরিবারে নামে ভুয়া ফেসবুক আইডিটি খুলেছে। নির্বাচনে আমার বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখে আমার নামে এইসব মানহানিকর বিভ্রান্তি ছড়াচ্ছে, তাই ভূয়া ফেইসবুক আইডির বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিদুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।