শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

স্মার্ট বাংলাদেশ অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা

কাপ্তাইয়ে কারিগরি শিক্ষার প্রস্তুতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

৯৭

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এর আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার প্রতিশ্রুতি শীর্ষক” এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত বিএসপিআই সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনস্টাক্টর মো.ইকবাল হায়দার ও বিউটি বিশ্বাস এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (অতিরিক্ত দায়িত্ব)। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটির বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মুহাম্মদ তারেকুল ইসলাম।

মুল প্রবন্ধ উপস্থাপক করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কোর্স এক্রিডিটেশন বিশেষজ্ঞ ড. মোঃ শাহ আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি চট্টগ্রাম এর প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম খান প্রমুখ। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মানিক বড়ুয়া, শফিকুল আলম প্রমুখ।

উক্ত সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে স্মার্ট বাংলাদেশ অর্জন এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার প্রস্তুতির বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা মূলক আগত অতিথিরা বক্তব্য প্রদান করে।এবং ৭টি প্রতিষ্ঠানর সাথে চুক্তি স্বাক্ষর হয়। বিকাল আড়াই টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।