শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড়ে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া

৭২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে খাগড়াছড়ির রামগড়ে রহমতের বৃষ্টির জন্য সালাতুল ‘ইস্তিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রামগড় পৌরসভার কালাডেবা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যেগে মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন কালাডেবা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আকরাম হোসেন ।

ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুল বশর জানান, টানা কয়েক দিনের প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদের কারণে জীবিকা নির্বাহের তাগিদে বাইরে বের হতে পারছে না অনেক মানুষ। মানুষ সহ জীব বৈচিত্র সবই রোদ গরমের তিব্রতায় ক্ষতিগ্রস্থ্য হচ্ছেন এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করা হয়।

খতিব মাওলানা মুফতি আকরাম হোসেন বলেন, এটি সুন্নতি আমল। এ নামাজ ঈদের নামাজের মতো। নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। তিব্র দাবদাহে আল্লাহর কাছে পরিত্রাণ চেয়ে গুনাহ মাফের জন্য আমরা ইস্তিসকার নামাজ আদায় করেছি।

নামাজে রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌরসভার কাউন্সিলর কাজী আবুল বশর সহ এলাকাবাসী ও বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা অংশ নেন।