শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দুই দিনের রিমান্ড শেষে কেএনএফের ১০ আসামীকে কারাগারে প্রেরণ

৩৭

॥ বান্দরবান প্রতিনিধি ॥
রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্ত্রাসীদের আটককৃত ৭৮ জন আসামীদের মধ্যে আরো ১০ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। শনিবার (২৭ এপ্রিল) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানীর পর আসামীদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন বিচারক নুরুল হক।

আসামীরা হলেন, ভানলাল কিম বম (৩০), সাইরাজ বম(২৫), রুয়াল কমলিয়ান বম (৫৫), গিলবার্ট বম (১৯), তিয়াম বম(৪৪), লিয়ান নোয়াই থাং বম (২০) নল থন বম (৫৫), পেনাল বম (৬৫), লাল মুন লিয়ান বম (২৮), জাসোয়া বম (৪৫)। তারা সকলেই রুমার বেথেল পাড়ার বাসিন্দা।

আদালতে সূত্র জানা যায়, রুমা ও থানচি দুই উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির এবং অস্ত্র লুটপাটের ঘটনায় ৭৮ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতের তোলা হলে আইনশৃংখলা বাহিনী দুই দিনের জন্য রিমান্ড আবেদন করা হলে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের দুইদিন শেষে আদালতে তোলা হলে কেএনএফের সদস্য ১০ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

এদিকে কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে ২২ জন নারীসহ ৭৮ জনকে রুমা ও থানচির ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় করা ৯টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইদিন রিমান্ড শেষে আদালতে নেয়া হলে শুনানী শেষে তাদের কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।