শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

৫৮

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ওয়াগ্গা কুকিমারা বৌদ্ধবিহার প্রাঙ্গনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫এপ্রিল) সকাল ১১টায় প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের অধীনে ২০২৩-২৪ অর্থবছরে (এপ্রিল-জুন/২০২৪) সময়ে গ্রামীণ জনগণকে তথ্য প্রদান ও উৎসাহ প্রদানের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা তথ্য আপা তাহমিনা সুলতানা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার প্রমুখ। এসময় ওয়াগ্গা ইউপি সদস্যসহ স্থানীয় নাবৃন্দ উপস্থিত ছিলেন।

মহিলা সমাবেশে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে করণীয় এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।