শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

এলাকার পিছিয়ে পড়া মানুষের সুচিকিৎসার জন্য

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

৪১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা জোনের টি বেবী টাইগার্স ৪ই বেংগল এর সেনানিবাস কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন এর অধীন প্রায় শতাধিক বিভিন্ন বয়সী রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা হয়। মঙ্গলবার (২৪এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাবুছড়া ইউপির জারুলছড়ি হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।

এ সময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম রনি (আরএমও) রোগীদের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও মেডিকেল ক্যাম্পেইন উপস্থিত ছিলেন বাবুছড়া সার্ব জোন ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল হাসান রিজভী ও জারুলছড়ি সার্ব জোন ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মোঃ মহিদুল ইসলাম।

এসময় সেনাবাহিনীর পক্ষথেকে জানানো হয় জাতি, গোষ্ঠী নির্বিশেষে অত্র এলাকার পিছিয়ে পড়া মানুষের সুচিকিৎসার জন্য আমাদের এ আয়োজন। ভবিষ্যতে আমাদের পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

মেডিকেল কেম্পেইন কর্তৃক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ পেয়ে কল্পনা চাকমা (৫৫), খিরবা মুখী (৭০), প্রভাত চাকমা (৭৫) বলেন আমরা বয়স্ক মানুষ পেশার ও কোমর ব্যথায় কষ্ট পচ্ছি অনেক দিন ধরে। সেনাবাহিনী কর্তৃক চিকিৎসা ও ঔষধ দিবে শুনে ডাক্তার দেখাতে এসেছি। বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ পেয়েছি সেনানিবাহিনীর প্রতি আমরা সকলেই কৃতজ্ঞ।