শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড়ে চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পেলো কংজঅং মার্মা

৪০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলকৃত চেয়ারম্যান প্রার্থী কংজঅং মার্মার প্রার্থীতা শুনানী শেষে বৈধ ঘোষনা করা হয়। রবিবার ২১ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বরাবর আপিলকারী রামগড় উপজেলায় চোয়ারম্যান পদ প্রার্থী কংজঅং মার্মার আপিল শুনানী অনুষ্ঠিত হলে তিনি প্রার্থীতা ফিরে পান।

এসময় জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তফিকুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম, আপিলকারী কংজঅং মারমা, গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উসাপ্রু মারমা সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় রামগড় উপজেলার চেয়ারম্যান প্রার্থী কংজঅং মার্মার প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদর্শন করায় আপিল কর্তৃপক্ষ বর্নিত আপিল কারীর আপিল মঞ্জুর করেন।

উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল ২০২৪ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম কর্তৃক হলফনামা জটিলতার কারণে বর্নিত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।