শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

মাটিরাঙ্গা সেনা জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি বলেন, উপজেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে যে কোন বিশৃঙ্খলা রুখতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকলকে ভুমিকা রাখতে হবে।

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ আবুল হাসনাত, মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র নাথ,মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আমির হোসেন, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামরিক, বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।