শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটিতে প্রতারণার অভিযোগে কৃষিবিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

৬৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে নানিয়াচর উপজেলার সাবেক উদ্যান কর্মকর্তা কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম এর বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে প্রতারণা করার অভিপ্রায়ে অর্থ এবং সম্পত্তি আত্মসাৎ করে সাধারণ মানুষকে হয়রানী করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০এপ্রিল) দুপুরে শহরের কোর্ট বিল্ডিং এর গাউছিয়া মার্কেটে সংবাদ সম্মেলন করেন, নানিয়ারচরের আলী হোসেন, মোঃ মানিক, মোঃ আল আমিন সহ স্থানীয় লোকজন।

এসময় লিখিত অভিযোগে তারা জানান, কৃষি বিভাগের সাবেক উদ্যানতত্ত্ববিদ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম নানিয়ারচরে দীর্ঘদিন চাকুরি করাকালীন এবং পরবর্তীতে থাকাবস্থায় অসৎ উদ্দেশ্যে অর্থ এবং সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে এলাকার সহজ সরল অশিক্ষিত সাধারণ লোকদেরকে প্রতারণারর ফাঁদে ফেলে লক্ষ টাকা মূল্যের জায়গা স্বল্প মূল্যের দাম ধার্য্য করে এবং তফসিলে জায়গার পরিমাণ বেশী উল্লেখ করে ক্রয় পূর্বক দখল করে তার নামে নামজারী করেছেন। পরবর্তীতে মানুষ থেকে অধিক টাকা মূল্য ধার্য্য করে জায়গা বিক্রির হলফনামায় তার স্বাভাবিক স্বাক্ষর প্রদান করার পর অসৎ উদ্দেশ্যে অর্থ এবং সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে জাল জালিয়াতির মাধ্যমে নামজারীর আবেদনে ভিন্ন স্বাক্ষর প্রদান করে পরবর্তীতে তা তার স্বাক্ষর নয় বলে জায়গার বিক্রির হলফনামা সম্পাদন করেনি। পূনরায় নামজারী করে দিবে বলে অধিক টাকা দাবী করে এবং টাকা গ্রহণ করে প্রতারণা পূর্বক জাল জালিয়াতির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ মৃত্যুর ভয় প্রদর্শন করে আসছে। এমন অবস্থায় সরকার ও প্রশাসনের নিকট ন্যায় বিচার ও সাহায্য কামনা করেন তারা।