শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

৫৯

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
‘প্রাণি সম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা এবং প্রদর্শনী সপ্তাহ- ২০২৪ উদ্বোধনের অংশ হিসেবে বাঘাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। অতিথিদের মধ্যে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ তদন্ত দৌস মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ও প্রেসক্লাব সভাপতি দীলিপ দাশ উপস্থিত ছিলেন। সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অভিমান্যু চন্দ্র, খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অসীম চাকমা, এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা।

সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং প্রদর্শনী প্রদর্শন করা হয়। এছাড়াও ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মূরগীর টিকা প্রদান, কৃমিনাশক ঔষধ বিতরণ, ফ্রি ভেটোরনারী মেডিক্যাল ক্যাম্প কার্যক্রম ও স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।