শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রামগড়ে হত্যা মামলার আসামি ২৩ বছর পর গ্রেফতার

৪৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি করিম উল্লাহ্ (৬০) কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ। সোমবার (১৫এপ্রিল) গভীর রাতে চট্রগ্রাম জেলার ভূজপুর থানাধীন লালমাই এলাকার গহীন জঙ্গলস্থ তার অস্থায়ী বসতবাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত করিম উল্লাহ রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মৃত টুকু মিয়ার ছেলে।

রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ এর দিক নির্দেশনায় এবং এসআই (নিঃ) সামছুল আমিন, মোঃ তারেক সহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযান পরিচালনায় ২০০১সালের ২৩ বছর পূর্বের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী করিম উল্লাহকে গ্রেফতার করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, আইনি প্রক্রিয়া কার্যক্রম শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।

উল্লেখ্য যে, রামগড় থানার চৌকস অফিসার এসআই মোঃ সামছুল আমীন ও থানার অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিগত সময়েও বাহিরের বিভিন্ন জেলায় তথ্য প্রযুক্তির সাহায্যে অনেক পুরাতন ও গুপ্তচর আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।