শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপ

বান্দরবানের থানচিতে ৮ জনের মনোনয়নপত্র জমা

৭৭

॥ চিংথোয়াই অং মরামা, থানচি ॥
আসন্ন ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার ১ম ধাপের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। নির্বাচনে অংশগ্রহণ করতে বান্দরবানে থানচিতে উপজেলা চেয়ারম্যান পদে দুই জন, ভাইস-চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন, ভাইস-চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ৮জনের মনোনয়নপত্র জমা পড়েছে।

এই নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ এই প্রতিবেদককে জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে, থানচি সদর ইউনিয়নের উষামং পাড়া বাসিন্দা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ও বলিপাড়া ইউনিয়নের ক্রংক্ষ্যং পাড়া বাসিন্দা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে থানচি সদর ইউনিয়নের উষামং পাড়া বাসিন্দা বর্তমান ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), রেমাক্রী ইউনিয়নের হালিরাং পাড়া বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা ও থানচি সদর ইউনিয়নের নারিকেল পাড়া বাসিন্দা উক্যসা মারমা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একই সঙ্গে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রেমাক্রী ইউনিয়নের বড় মদক পাড়া বাসিন্দা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, রেমাক্রী ইউনিয়নের গ্রুপিং পাড়া বাসিন্দা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা ও সদর ইউনিয়নের ছান্দাক পাড়া বাসিন্দা নাজিউ মারমা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি করা হবে ২১ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল। ১৫২ উপজেলাসহ এই উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।