শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

৩৫

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে মারমা সম্প্রদায়ের সর্ব বৃহত্তর সাংগ্রাই উৎসব উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকালে রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মারমা উন্নয়ন সংসদ মানিকছড়ি উপজেলা শাখা এর আয়োজন করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের সহস্রাধিক মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাটি রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়কে মানিকছড়ি বাজার প্রদক্ষিণ করে রাজ মুহামুনি বুদ্ধ জাদী বিহারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে আয়োজক কমিটির আহ্বায়ক উহ্লাচাই মারমার সঞ্চালনায় ও মংশেপ্রু মারমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, মারমা উন্নয়ন সংসদের মানিকছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি কংজপ্রু মারমা, সাধারণ সম্পাদক সাচিং চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক অংথোয়াইপ্রু মারমা রাজু।

এছাড়াও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সনাতন নেতা অমর কান্তি দত্ত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ মারমা উন্নয়ন সংসদের নেতৃবৃন্দ।