শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব র‌্যালি

৭৩

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা, কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটির যৌথ আয়োজনে বিষু উৎসব র‌্যালি অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৯ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার হতে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শত শত নর নারীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে আনন্দ র‌্যালিতে অংশগ্রহন করেন।

পরে কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনারেআলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন পার্বত্য জেলার জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ জ্বরতী তঞ্চঙ্গ্যা, এমপি। প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আজ পাহাড়ের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসব স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হচ্ছে। এই উৎসবে সকল সম্প্রদায়ের লোকজন অংশ নিয়ে প্রমান করে এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।

বিষু উদযাপন কমিটির আহবায়ক রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার এর সভাপতিত্বে কাপ্তাই তনচংগ্যা ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক সুজন তনচংগ্যা ধনার সঞ্চালনায় এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নাছিব উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম নির্মল চন্দ্র তনচংগ্যা, অবসরপ্রাপ্ত ব্যাংকার অমল বিকাশ তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি এবং বিষু উদযাপন পরিষদের সদস্য সচিব অজিত কুমার তনচংগ্যা, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, সামাজিক ব্যক্তিত্ব লাকি তঞ্চঙ্গ্যা সহ তনচংগ্যা কল্যান সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।