শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল খেলোয়াড় পূজা চাকমা’কে নানিয়ারচর সেনা জোনের সংবর্ধনা

১২১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির জেলার নানিয়ারচর জোন (১০ বীর) কর্তৃক ২০২৪ সাফ অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্য পূজা চাকমা’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে ‘’সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’’ এর আওতায় নানিয়ারচর জোন কর্তৃক এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা চাকমা’কে সংবর্ধনা স্বরূপ ক্রেষ্ট এবং আর্থিক অনুদান হস্তান্তরের মাধ্যমে সম্মাননা প্রদান করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি।

জানা যায়, গত ২০২১ সালে নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে একদল নারী ফুটবলারকে কোচের মাধ্যমে নিয়মিত অনুশীলন এবং অন্যান্য প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হয়। যেখান হতে বর্তমান ২০২৪ সাফ অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্য পূজা চাকমা বিভিন্ন পর্যায়ে ভালো খেলার মাধ্যমে ২০২৪ সাফ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই প্রেক্ষিতে পূজা চাকমা’কে সংবর্ধনা দেওয়া হয় বলে জোন সূত্র জানায়।

জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে এমন মানবিক ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখবে।