শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লংগদুতে বিজিবি জোনের উদ্যোগে ইফতার-ঈদ উপহার বিতরণ

১১৪

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ২ শতাধিক গরীব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন। সোমবার (৮এপ্রিল) রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি এর উদ্যোগে ইফতার-ঈদ উপহার বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন সদর এলাকার স্থানীয় গরীব, দুঃখী, অসহায় এবং দরিদ্র ১৫০ জন জনসাধারণের মাঝে ইফতার ও ৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজনগর বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম। এসময় জোনের এডি নাজমুল হাসান সহ রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)’র সকল অফিসারবৃন্দ উপস্থিত থেকে গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিজিবি জোন সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং রমজানের খুশি সবার মাঝে ভাগাভাগির অংশ হিসেবে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার হিসেবে- খেজুর, ছোলাভুনা, মুড়ি, পেয়াজু, জিলাপী, জুস, চিকেন তেহেরী, শশা এবং ডিমের কোরমা বিতরণ করা হয়। পাশাপাশি খাদ্য সামগ্রী হিসেবে- চাউল, আটা, চিনি, লবন, পেয়াজ, মসলা, নুডলস্, লাচ্ছা সেমাই, চিকন সেমাই, সয়াবিন তেল এবং দুধ বিতরণ করা হয়।

এই সময়ে রাজনগর বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকার গরীব দুঃখী জনসাধরণ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ইফতার ও খাদ্য সামগ্রী গ্রহণ করেন। বিজিবি কর্তৃক স্থানীয় গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের বিষয়টি এলাকায় বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে স্থানীয় সূধী সমাজ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে।

জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম বলেন, দেশের ক্রান্তিলগ্ন থেকে সকল অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ সম্মুখ যোদ্ধা। দেশ ও দশের সাথেই আমাদের কাজ। তাই রোজা ও ঈদ উৎসব কেন্দ্র করে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এ ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে।