শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক অভিযানে কেএনএফ এর ৫৬ সদস্য গ্রেপ্তার

৯২

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের রুমা, থানচি ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৫৬ সদস্যকে আটক করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (৮এপ্রিল) পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে স্থানীয় থানা সুত্র জানিয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের পেয়ে অভিয়ান শুরু করে যৌথ বাহিনী। এসময় রুমা বেথেল পাড়া থেকে ৩১ জন পুরুষ ও ১৮জন মহিলাসহ নারী-পুরুষ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৭টি দেশি বন্দুক, ২০টি গুলি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট জুতো, একটি ছুরি, কেএনএফের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনী। অন্যদিকে গত শনিবার রাতে সদর উপজেলার নিজ বাড়ি থেকে কেএনএফের প্রধান সমন্বয়ক ও রবিবার রাতে থানচি টিএন্ডটি পাড়া ও সদর উপজেলা রেইচা চেকপোস্ট এলাকা থেকে চালকসহ তিনজন এবং রুমা বেথেল পাড়া থেকে আরো দুইজনসহ মোট ৭ জন কেএনএফ সদস্যদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। এভাবে এ পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানানয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, যৌথ বাহিনীর দফায় দফায় অভিযানে মোট ৫৬ জন কেএনএফ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।