শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

কাপ্তাইয়ে প্রায় ৮ টাকা বিতরণে দীপংকর তালুকদার, এমপি

প্রধানমন্ত্রী সামাজিক নিরাপদ বেষ্টনীর আর্থিক সাহার্য্য কার্যক্রম চালু রেখেছেন

৮৭

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ৭ লাখ ৭২হাজার টাকা বিতরণ করেছেন দীপংকর তালুকদার এমপি। সোমবার (৮এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজকল্যান পরিষদ হতে প্রাপ্ত গরীব, অসহায়, দু:স্থ পরিবার, এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী, অসহায় এবং প্রতিবন্ধীর মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার, এমপি। দীপংকর তালুকদার বলেন অর্থনৈতিক মন্দার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপদ বেষ্টনীর আওতায় অসহায় শিক্ষার্থী এবং অসহায় পরিবারের মাঝে এই টাকা বিতরণ কার্যক্রম চালু রেখেছেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি), ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, শিক্ষার্থী উনুচিং মারমা এবং উপকারভোগী শাহেদুল ইসলাম। ১৯৩ জন মেধাবী শিক্ষার্থীকে প্রতিজনকে ২ হাজার, ১৯৩ জন অসহায় দুঃস্থ পরিবারকে প্রতিজন ২ হাজার টাকা করে সর্বমোট ৭ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠান জনপ্রতিনিধি, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।