শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় কিশোর-কিশোরীদের ক্রীড়া সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৭৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কিশোর-কিশোরীদের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার (৮এপ্রিল) সকাল ৯টায় ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন সফল (ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলং সাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ) এর পক্ষ থেকে এসব সামগ্রী দেওয়া হয়।

প্রকল্পের সহযোগিতায় মেরুং ইউনিয়ন কিশোর-কিশোরী ফোরামের আয়োজনে কিশোর-কিশোরী শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মেরুং ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দীন, ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের, ফুলচান কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাচ্চু মিয়া, ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল আলম, সাংবাদিক মহসীন মিয়া, শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সফল প্রকল্পের দীঘিনালা উপজেলা সমন্বয়কারী প্রীতি চাকমা, কমিউনিটি ফ্যাসিলিটেটর পপেন ত্রিপুরা। প্রতিযোগিতা অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন, ভূবন ময় চাকমা প্রম।

ক্রীড়া সাহিত্য প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য প্রকল্প সংশ্লিষ্টরা স্কুলগামী কিশোর-কিশোরী শিক্ষার্থীদের সহপাঠক্রম কার্যক্রমে অংশগ্রহণে প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে মেধা ও বুদ্ধি বিকাশে সহায়তা করবে। দাতা সংস্থা পেনি আপিলের অর্থায়নে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলং সাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ (সফল) শীর্ষক প্রকল্পটি ২০২১ সালের ডিসেম্বর থেকে শুরু হয়। প্রকল্পটির লক্ষ্য স্কুলগামী অনাথ শিশু ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। যাতে আত্ম মর্যাদার সাথে সকল ক্ষেত্রে তাদের প্রবেশাধিকার নিশ্চিত হয়।