শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

যৌথ বাহিনীর অভিযান

অবশেষে বান্দরবানে কেএনএফের প্রধান সমন্ধয়ক গ্রেফতার

১১৪

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে যৌথ অভিযান চালিয়ে কেএনএফের প্রধান সমন্ধয়ক চেওসিম বম (৫৫)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে দুটি এয়ার বন্দুক উদ্ধার করা হয়। শনিবার (৬ মার্চ) রাতে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নে শ্যারণ পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে ।

পরে রবিবার (৭মার্চ) বেলা সাড়ে তিনটায় র‌্যাব ১৫ লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটক চেওসিম বম (৫৫), ৪নং সুয়ালক শ্যারণ পাড়া গ্রামের মৃত বোয়াল খুব বমের ছেলে বলে জানিয়েছেন র‌্যাব। তিনি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক পদে দীর্ঘদিন ধরে দ্বায়িত্ব ছিলেন।

র‌্যাব জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নিজ এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে রাতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় তার বাড়ি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় তাকে তালাবদ্ধ অবস্থায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি এয়ার বন্দুক উদ্ধার করা হয়। র‌্যাব আরো জানায়, রোয়াংছড়ি উপজেলায় জুরভাং পাড়া, খামতাং পাড়া, পাইনক্ষিয়াং পাড়া এবং রৌনিন পাড়া এলাকাগুলো সশস্ত্র কেএনএফ সদস্যদের নেতৃত্ব দিয়ে আসছিলেন চেওসিম বম ও বম জঙ্গি নেতা নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে এই ব্যক্তির। শুধু তাই নয় জঙ্গি নেতা শামীম মাহফুজ ও বম জঙ্গি নেতা নাথাম বমসহ শ্যারণ পাড়া চেওসিম বম বাসায় কেএনএফ সংগঠন জঙ্গি গ্রুপ এর সাথে চুক্তি করে আসছিলেন। পরে বিশেষ অভিযানে কেএনএফের প্রধান সমন্ধয়ককে গ্রেফতার করে যৌথ বাহিনী।

র‌্যাব ১৫ লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফের প্রধান সমন্ধয়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।