শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় ৬ দিনব্যাপি বিঝু মেলা উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বলেছেন ধর্ম যার যার উৎসব সবার

১০০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
“বিঝু, বৈসুক ও সাংগ্রাই বয়ে আনুক শান্তি, সম্প্রীতি সৌহার্দ্য ও সমৃদ্ধি”প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৬দিনব্যাপি বিঝু মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭এপ্রিল) বিকালে দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিঝু, বৈসুক ও সাংগ্রাই- ২০২৪ উদযাপন কমিটি আয়োজনে বিগত বছরের ন্যায় ৬ দিন ব্যাপী বিজু মেলা ১৪৩০“ ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

বিঝু, বৈসুক ও সাংগ্রাই- ২০২৪ উদ্যাপন কমিটির আহবায়ক বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা সভাপতিত্বে সমীর চাকমা সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন চাঙমা সাংস্কৃতি ঘোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি আনন্দ মোহন চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল রুমন পারভেজ পিএসসি,দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ, দীঘিনালা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খান, প্রতিমন্ত্রীর সহধর্মীনি মল্লিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নীলউৎপল খীসা, এ্যাড. আশুতোষ চাকমা, মির্সেস শতরূপা চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা ও নলেজ চাকমা প্রমূখ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য শান্তি চুক্তি পযার্য়ক্রমে পূর্ণ বাস্তবায়ন করা হবে। পার্বত্য শন্তি চুক্তির ফলে পাহাড়ে শান্তি বিরাজ করছে। পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়ী বন্ধন সৃষ্টি হয়েছে। পার্বত্য প্রধান উৎস বিঝু, বৈসুক ও সাংগ্রাই সকল সম্প্রাদায় মিলে পালন করছে। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মেলা আয়োজন করা হয়। এতে সকল সম্প্রদায়ের সমাগম হয় এবং সকল জাতিগোষ্ঠির মাঝে মেলবন্ধন তৈর হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। সবাই মিলে উৎসব পালন করলে সকল সম্প্রদায়ে মধ্যে সম্প্রাদায়ীক সম্প্রীতি সৃষ্টি হয়।