শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই হ্রদে জাক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা

৭৩

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা প্রশাসন ও কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন হ্রদে জাক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ১০টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত হ্রদে এ অভিযান করা হয়। গরমে মাছের আশ্রয়ের জন্য কচুরিপনা দিয়ে জাক দেয়া হয়। কিন্তু বেআইনভাবে সেখান থেকে মাছা ধরা হচ্ছে। তাই উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দিন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন উপ কেন্দ্র প্রধান জসিম উদ্দিন এবং কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা মোবাইল কোর্টে সহায়তা করেন। অভিযানে কাপ্তাই লেকে ৩ টি অবৈধ জাক অপসারণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান বলেন, গরমে মাছের আশ্রয়ের জন্য কচুরিপানা দিয়ে উক্ত জাক তৈরী করা হয়। এবং মাছ জমায়েত হলে জাল দিয়ে ঘেরাও করে মাছ ধরা হয় যা আইন বিরোধী। তাই জাক দিয়ে পূর্ণরায় কেউ মাছ ধরলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।