শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নানিয়ারচর সেনাবাহিনী জোন কর্তৃক দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

১০১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ২’শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছে নানিয়ারচর জোন (১০ বীর)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ”সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন কর্তৃক এই কর্মসূচির আয়োজন করা হয়।

জোনের আওতাধীন নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত থেকে ৭৫টি গরীব ও অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি। এসময় নানিয়ারচর জোন ক্যাপ্টেন (ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক) আসিফুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও জোনের আরএমও কর্তৃক বিভিন্ন দূর্গম এলাকা হতে আগত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। নানিয়ারচর জোন প্রতি সপ্তাহে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। নানিয়ারচর জোনের এমন মানবিক কর্মকান্ডে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে।

এদিকে পর্যায়ক্রমে জোনের আওতাধীন বগাছড়ি, কুতুকছড়ি, ঘিলাছড়ি ও বুড়িঘাট এলাকার বিভিন্ন অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জোন সুত্র জানায়।

এবিষয়ে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে এমন মানবিক ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখবে।