শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

৯৫

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলা পরিষদের সহযোগীতায় এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে অনুশ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট মেডিসিন রাজীব ধর, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সারাদেশের ন্যয় কাপ্তাই উপজেলাতে সুন্দর আয়োজনে দিবসটি পালিত হয়েছে। আজকের এই দিনে সকলকে কাপ্তাই উপজেলা সহ পাহাড়ী বিভিন্ন দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকারবদ্ধ হতে হবে। এতে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনির সঞ্চালনা করেন।