শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান

রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি শাখাওয়াৎ ১ লক্ষ ও লংগদুর মুছা ৫০ হাজার টাকা

১০৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥
সাংবাদিক ক্যলাণ ট্রাস্ট এর অনুদান পেলেন রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি শাখাওয়াৎ হোসেন রুবেল ও লংগদু উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ মুছা। অসুস্থ, অসচ্ছল ও দুস্থ সাংবাদিক ক্যাটাগরিতে এই দুই সাংবাদিককে চিকিৎসা সহায়তা অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সাংবাদিকদ্বয়ের হাতে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর করেন।

চিকিৎসা সহায়তা ক্যাটাগরিতে সহযোগীতার চেক পাওয়ায় দুই সাংবাদিক সাখাওয়াত হোসেন রুবেলকে ১ লক্ষ টাকা ও ওমর ফারুক মুছাকে ৫০ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এসময় রাঙ্গামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও লংগদু প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরমান খানও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের জন্য চিকিৎসা সহায়তা দেওয়ায় সাংবাদিক কল্যান ট্রাস্ট এর সকলকে স্থানীয় সাংবদিকরা ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে অসুস্থ দুই সাংবাদিক এর রোগমুক্ত কামনা করেছেন।