শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২মে

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে

৯৭

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী
আগামী ২১ মে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষনার দ্বিতীয় ধাপে সারাদেশে ১৬১ টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষনা করে। এতে চট্টগ্রাম বিভাগের ১৬টির মধ্যে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাও রয়েছে।

এদিকে গত সোমবার (১এপ্রিল) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) সচিব মোঃ জাহাংগীর আলম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী এদিন রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান, রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া। তিনি আরোও জানান, নির্বাচন কমিশন এর ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে বলে তিনি জানান।

রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চুড়ান্ত ভোটার তালিকায় রাজস্থলীতে মোট ভোটার, ২০ হাজার ৮শ ৭৯ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬ শত ১ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ২ শত ৭৮ জন।
উল্লেখ্য যে ২০১৯ সালের ১৮ মার্চ রাজস্থলী উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্টিত হয়েছিল।