শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেপ্তার ১

১০১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে মোঃ এসকেন্দার (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গড়মছড়ি এলাকার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিক নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধের সর্বোচ্চ সোচ্চার রয়েছে পুলিশ। যার ফলে জেলায় প্রতিদিনই কোনো না কোনো থানা এলাকায় মাদক কারবারের সাথে জড়িতরা পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জেলায় চলমান বিশেষ অভিযান এর অংশ হিসেবে উপজেলার গরমছড়ি এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মোঃ এসকেন্দার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত ব্যক্তি পার্শবর্তি ফটিকছড়ি উপজেলার আজিমপুর এলাকার মৃত ইউনুস মিয়া ছেলে।

ঘটননার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।