শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

১১০

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত সমূহ তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলা টাউন হলে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক মোঃ বাহার মিয়ার সঞ্চালনায় ও উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান ফারুক, উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ রাজ্জাক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউল আলম চৌধুরী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল কাদের, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন।

সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত কোনো প্রার্থী না থাকায় পছন্দের প্রার্থীর পক্ষে দলীয় কর্মীরা কাজ করতে পারবে বলে জানানো হয়। আর কোনো প্রার্থীর পক্ষে কাজ না করলে নেতাকর্মীদের চাপ সৃষ্টি করতে পারবে না বলেও সভায় জানানো হয়েছে। তবে যে যার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে পারবে। এতে কোনো বাধা নেই। যেহেতু দলীয় মনোনয়ন দেওয়া হবে না, সেহেতু যে যার যোগ্যতা ও জনপ্রিয়তার মাধ্যমে ভোট যুদ্ধে নামতে হবে। ভোটাররা যাকে পছন্দ করবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। আর নির্বাচনে যেই জয়লাভ করবে, তাকেই আমরা স্বাগত জানাব। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ গ্রহণ করে।