শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার, গ্রেপ্তার ২

১০২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
অপহরণ মামলার ২৪ ঘণ্টার মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইল থেকে শনিবার (৩১মার্চ) ওই ছাত্রীকে উদ্ধার করা হয় এবং একই স্থান থেকে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।

এদিকে রবিবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর জানান, অপহৃত ছাত্রী খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সে তার বড় বোনের বাসায় থেকে পড়ালেখা করে। গত ২৪ মার্চ সকালে বাসা থেকে কলেজে যাওয়ার উদ্দেশে রওয়ানা করে। পরবর্তীতে সন্ধ্যা হয়ে গেলেও সে বাসায় না ফেরায় বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে ওই ছাত্রীর বাবা তার বড় মেয়ের কাছ থেকে জানতে পারেন। এরপর চারদিকে খোঁজাখুঁজি করেও না পেয়ে মাটিরাঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবা।

স্থানীয়দের কাছ থেকে ওই ছাত্রীর বাবা জানতে পারেন, মাটিরাঙ্গা হাসপাতাল মোড়ে গাড়ির অপেক্ষায় থাকার সময় মোঃ রাকিব হোসেন (২০) ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের সহায়তায় জোরপূর্বক সিএনজি চালিত গাড়িতে করে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে অপহৃত কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় এজাহার দায়ের করলে তার লিখিত এজাহারের ভিত্তিতে শুক্রবার মাটিরাঙ্গা থানার মামলা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি অভিযানিক টিম ২৪ ঘণ্টার মধ্যে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা থেকে অপহরণকারী আসামিদের গ্রেপ্তার সহ ছাত্রীকে উদ্ধার করে।

এ ব্যাপারে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ এবং ভিকটিমকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে।