শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লংগদু সেনা জোনের পক্ষে দুঃস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহযোগিতা প্রদান

১৩৬

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥
স্বাধীনতা দিবসে রাঙ্গামাটির লংগদু উপজেলার দুঃস্থ অসহায় মানুষদের চিকিৎসা,শিক্ষা,বাসস্থান ও আর্থিক অবস্থার কথা চিন্তা করে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, পড়া-লেখা চালিয়ে নিতে বই ও নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে লংগদু জোনে দুঃস্থ অসহায় এক মায়ের ঘর নির্মাণের জন্য তিন বান ঢেউটিন এবং অসুস্থ দুজনকে চিকিৎসা বাবদ নগদ অর্থ ও বইয়ের জন্য পড়া লেখা করতে পারছেনা এমন একজন পাহাড়ী শিক্ষার্থীকে বই হাতে তুলে দেন লংগদু জোনের জোন অধিনায় লে. কর্নেল হিমেল মিয়া (পিএসসি) । এছাড়াও কর্মসংস্থানের জন্য দুজন অসহায় গৃহবধূর হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, খাদ্য,বাসস্থান এসব বিষয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। ভুক্তভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।