শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনায় প্রতিমন্ত্রী

এভাবে কিছু দিয়ে আপনাদের ঋণ শোধ করা যাবে না

১১৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এসময় বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, এভাবে কিছু দিয়ে আপনাদের ঋণ শোধ করা যাবে না। যারা মা-বাবা হারিয়েছেন, যারা শহিদ পরিবার, তাদেরও কোনো কিছু দিয়ে ক্ষতি পূরণ করতে পারবো না। প্রতিমন্ত্রী এসময় বঙ্গবন্ধুর আদর্শকে মেনে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন যুগ্ম সচিব ও বীর মুক্তিযোদ্ধা উক্য জেন, পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ রইস উদ্দিন, প্রাক্তন কমান্ডার মোঃ কাবিল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ৭০জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে অর্থ সহয়তা তুলে দেন অতিথিরা।