শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নানিয়ারচর উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

১৮৭

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিসংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্থরের মানুষ। মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিমুল এহসান খান।

এরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা পরিষদ, নানিয়ারচর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নানিয়ারচর সরকারি কলেজ, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল (বিএনপি), জেএসএস (এম এন লারমা), ইউপিডিএফ (গণতান্ত্রিক) সহ বিভিন্ন পেশাজীবি, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অন্যদিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কমতলীতে অবস্থিত বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধীস্থলে নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, নানিয়ারচর থানার এস আই আনিস, এস আই আসাদুজ্জামান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।