শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নানা আয়োজনে কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস উদযাপন

১২৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বর্নাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬মার্চ) কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ৩১বার তোপধ্বনি, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পরে বড়ইছড়ি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকাল ৮টায় বর্ণাঢ্য প্যারেড এবং বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন। এসময় চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম (ওসি), কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি), সহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক শিক্ষক এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।