শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বহুগুণে গুণান্বিত আমাদের এ বাংলাদেশ

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী মণিপুরী উচ্চতর নৃত্য প্রশিক্ষণ উদ্বোধন

১৪৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে সাতদিন ব্যাপী উচ্চতর মণিপুরী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

গত সোমবার (২৫মার্চ) দুপুরে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জিতেন চাকমা। বিশেষ অতিথি ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য আর্য্য মিত্র চাকমা।

কর্মশালায় ধীনা ড্যান্স একাডেমির পরিচালক ধীনা ত্রিপুরার তত্ত্বাবধানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার শ্রীমঙ্গলের মনিপুরী অনুরাগ নৃত্যালয়ে নৃত্য প্রশিক্ষক ও পরিচালক কেয়া সিনহা। কর্মশালায় পার্বত্য জেলা খাগড়াছড়ির ৭৫জন স্থানীয় নৃত্যশিল্পী এতে অংশ নেন।

এদিকে দর্শক এবং শুভানুধ্যায়ীরা এ আয়োজনকে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নিজস্ব ইতিহাস ঐতিহ্যের লালন পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উল্লেখ করেন। তারা বলেন, বহুগুণে গুণান্বিত আমাদের এ বাংলাদেশের প্রত্যেক জাতিগোষ্ঠির নিজস্ব সংস্কৃতি রক্ষায় সবাইকেই এগিয়ে আসা উচিৎ।