শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে প্রেসক্লাবের নতুন কমিটিকে কেইউজের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

সাংবাদিকদের ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি

৯০

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। বুধবার (২০ মার্চ) দুপুরে জেলা শহরস্থ খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ দুলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান।

সংক্ষিপ্ত আলোচনা সভায় খাগড়াড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আজম, সাধারণ সম্পাদক আবু দাউদ, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক চিংমেপ্রু মারমা, নির্বাহী সদস্য ও বিদায়ী সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, নির্বাহী সদস্য এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কানন আচার্য্য, সাংবাদিক ইউনিউনে বর্তমান কমিটি অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক প্রমুখ।

সাংবাদিক নেতারা বলেন, বর্তমানে সাংবাদিকদের মধ্যে একতার অভাব। সবাই ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক স্বার্থ নিয়ে চিন্তা না করে কর্মরত সাংবাদিকদের জন্য কাজ করতে হবে। সব শেষে ঐক্য ছাড়া সাংবাদিক সমাজের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের মধ্যে ঐক্য না হলে এমন পরিস্থিতির পরিবর্তন হবে না। সাংবাদিকদের ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।