শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

নানিয়ারচর জোন (১০ বীর) এর উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

৮৪

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচর জোন (১০ বীর) এর উদ্যোগে ”সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় বিগত বছরগুলোর ন্যায় এবারও ৪টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় জোনের আওতাধীন বুড়িঘাট এলাকার তা’লিমুল কুরআন মাদ্রাসা ও হেফজখানা, বগাছড়ি এলাকার মারকাজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, ইসলামপুর এলাকার সিদরাতুল কুরআন মাদ্রাসা এবং ইসলামপুর শিশু সদন মাদ্রাসা ও এতিমখানায় ছাত্র শিক্ষকসহ সর্বমোট ২৬৫জনের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীতে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি।

এছাড়াও নানিয়ারচর জোন কর্তৃক প্রতি সপ্তাহে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নানিয়ারচর জোনের এমন মানবিক কর্মকান্ডে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে এমন মানবিক ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখবে বলে জোন সূত্র জানায়।