শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

‘ডামি নির্বাচন’ বাতিলের দাবিতে বান্দরবানের আলীকদমে বিএনপির লিফটে বিতরণ

৮০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে আলীকদমের পানবাজার এলাকায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ‘ডামি নির্বাচন’ বাতিলসহ বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ  ও মিছিল করে উপজেলায় বিএনপি।

রবিবার (১৮ফেব্রুয়ারি) বেলা ১১টায় আলীকদম উপজেলার পানবাজার এলাকার উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থকে একটি সংক্ষিপ্ত মিছিল বের হয়ে পানবাজার এলাকা ঘুরে খাদ্যগুদাম সংলগ্ন গিয়ে শেষ হয়। পরে সেখানে লিফটে বিতরণ করেন বিএনপির নেতারা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আলীকদম উপজেলা বিনপির আহব্বায়ক মাশুক আহমেদ, উপজেলা বিএনপির সিঃ যুগ্ন আহব্বায়ক জুলফিকার আলী ভূট্রো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ ইলিয়াস মিয়া,উপজেলা যুবদলের সিঃ যুগ্ন আহব্বায়ক মোঃ মারুফ উদ্দীন,উপজেলা কৃষক দলের সভাপতি মীর কাসেম ছোট্র, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

লিফলেটে বিতরণের মাধ্যমে বিএনপি দেশবাসীর উদ্দেশে তুলে ধরেন বর্তমান সময়ে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখন বাজারে ঢোকা যায় না। সব কিছুর দাম আকাশ চুম্বি; ফলে এদেশ ও গণতন্ত্রকে বাঁচাতে হবে। যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপির পাশে থাকার আহ্বায়ন করেন।