শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

কাপ্তাই উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত

৯৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
সারাদেশর ন্যায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৪টি কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষা শুরু হয়।

উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসা হতে সর্বমোট ১ হাজার ১ শত ২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানান কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। তিনি জানান, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ শ’ ১৪ জন, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ৪ শ’ ২১ জন এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ শ’ ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এছাড়া কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রে ৯৯জন দাখিল পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে।তিনি জানান নির্বিঘ্নে শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে তারজন্য আমরা সকল প্রস্তুতি নিয়েছি। পরীক্ষা চলাকালীন নির্দেশনাসমূহ মেনে চলার জন্য আমি সংশ্লিষ্টদের অনুরোধ করছি।