শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাবিপ্রবিতে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

১৪৬

॥ পাহাড়ের সময় ডেস্ক ॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্বজনীন শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে পূজা শুরু হয়ে সকাল সাড়ে ৯টায় পুষ্পাঞ্জলি এবং দুপুর দেড়টায় প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রক্টর (ভারপ্রাপ্ত ) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ছাত্রী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক মোহনা বিশ্বাস।

এছাড়াও সরস্বতী পূজা উদযাপন কার্যকরী কমিটির আহবায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধ্বনিতা ত্রিপুরা এর সভাপতিত্বে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র হলের সহকারী প্রভোস্ট সৌরভ দত্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন কার্যকরী কমিটির সভাপতি বিশ্বজিৎ শীল সাগর।

বিকাল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা আরতি সম্পন্ন করার মধ্যদিয়ে সারা দিনব্যাপী পূজার কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।