শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে অসহায়-দুস্থদের মাঝে সেনাবাহিনীর আর্থিক অনুদান

১৩০

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে শান্তি সম্প্রতি উন্নয়নে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ আর ই সেনা জোন। সম্মানিত সেনা প্রধানের নির্দেশনায় বুধবার (১৪ ফেব্রুয়ারী ) সকালে জোনের দায়িত্বপ্রাপ্ত এলাকায় এই আর্থিক অনুদান তুলে দেন ১০ আর ই সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল, পিএসসি।

এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে আছে । ভবিষ্যতেও যে কোন সমস্যায় পাশে থাকবে। এ সময় ১০ আর ই জোন এর পক্ষ থেকে গরীব-দুস্থ-অসহায় পরিবারের মাঝে এ আর্থিক অনুদান, শিক্ষা সামগ্রী ক্রয়ে সহায়তা তুলে দেওয়া হয়। সাধারণ মানুষের সেবাসহ অসহায়দের সেবার লক্ষে ৩০৫ পদাধিক ব্রিগেডের অধিন ১০ আর ই জোন অতিথেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন জোন অধিনায়ক।

এদিকে-পার্বত্যাঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তাসহ অসহায় মানুষের মূখে হাঁসি ফোটানোর পাশাপাশি সন্ত্রাস দমনে কাজ করে যাচ্ছে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের যে কোন ক্লান্তিলগ্নে মানুষের পাশে থেকে পাহাড়ের মানুষের শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ১০ আর ই কাপ্তাই জোন।