শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় দি বেবী টাইগার্স এর ৬১তম প্রতিষ্ঠা বাষির্কী উদ্যাপন

৯১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা জোনের ৪ই বেংগলের দি বেবী টাইগার্স এর ৬১তম প্রতিষ্ঠা বাষির্কী উদ্যাপন উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা জোন সদরে দি বেবী টাইগার্স ৪ই বেংগলের আয়োজনে এর ৬১তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে দীঘিনালা জোন অধিনায়ক রুমন পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার শরীফ মো: আমান হোসেন এপিপি, এসডিসি, পিএসসি।

এমসয় আমন্ত্রিত অতিথি হিসেবে প্রীতিভোজে অংশ নেয় খাগড়াছড়ি এএসইউ‘র ডেট কমান্ডার লে: কর্নেল ইসতিয়াগ আহম্মেদ, পিএসসি, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি, পানছড়ি ব্যাটালিয়ন(৩বিজিবি) অধিনায়ক এ কে এম আরিফুল ইসলাম, দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার(এফএআরটিসি) প্রধান প্রশিক্ষক লে: কর্ণেল মাহফুজ মান্নান সুমন পিএসসি, খাগড়াছড়ি ৩০রেজিমেন্ট কমান্ডিং অফিসার লে: কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসি, খাগড়াছড়ি ৫ফিল্ড এ্যম্বুলেন্স কমান্ডার লে: কর্নেল মোঃ রফিকুল ইসলাম, ৪ই বেংগলের জেআইসি মেজর মুহাম্মদ মেহদী হাসান পিএসসি, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ, দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু ও নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান প্রমূখ।

রিজিয়নের রিজিয়ন কমান্ডার শরীফ মোঃ আমান হোসেন বলেন, ১৯৭১ সালে ৪ই বেংগল স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহন করে এবং এই বেংগলে ১৯৭১সালে মহান মুক্তিযোদ্ধে মোস্তফা কামাল শহীদ হন। তাকে বীরশ্রেষ্ঠ উপধীতে ভূষিত করা হয়। এছাড়ও বিভিন্ন সময় সরকারের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে শ্রেষ্ঠত্ব অর্জন করে পুরস্কার লাভ করে। ৪ইং বেংগল দি বেবী টাইগার্স এর গৌরব অর্জন করে।