শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ফুটপাত দখলমুক্ত ও শৃঙ্খলা ফেরাতে খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের অভিযান ও জরিমানা

১২৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।।
ফুটপাত দখলমুক্ত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে খাগড়াছড়ির ট্রাফিক পুলিশের অভিযান করা হয়েছে। রবিবার (১১ ফেব্রুযারি) দুপুরে জেলার শাপলা চত্ত্বর সহ বিভিন্ন মোড়ে এ অভিযান করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)।

এ সময় তিনি রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন পরীক্ষা এবং যাদের কোনো ডাইভিং লাইসেন্স নেই তাদের জরিমানার আওতায় আনার নির্দেশনা দেন। ট্রাফিক পুলিশের সদস্যরা হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন যানবাহন এবং সড়ক আইন না মেনে সড়কে চলাচলরত সবাইকে সচেতন করেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের জরিমানা করে ও বেশ কিছু যানবাহন জব্দ করা হয়।

অভিযান চলাকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোঃ জসীম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর হাসান, খাগড়াছড়ি সদর ট্রাফিক বিভাগের টিআই সুপ্রিয় দেবসহ পুলিশের সদস্যরা।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, সড়ক দুর্ঘটনা ও সড়কে শৃঙ্খলা কমাতে সপ্তাহব্যাপী ট্রাফিক সপ্তাহ আনুষ্ঠানিক শেষ হলেও কার্যক্রম চলমান থাকবে। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে কাজ করবে ট্রাফিক পুলিশ।