শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ি সঃ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আগামীতে তারাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করবে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

১২৬

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এসময় জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আহবায়ক কল্যাণ মিত্র বড়ুয়া, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোসলেম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সাথে সাথে সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে। লেখাপড়া করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্ম ও শিশুদের তাদের দিকে তাকিয়ে আছে আগামীর স্মার্ট বাংলাদেশ। আগামীতে তারাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করবে। একদিন তারাই দেশের উন্নয়নে প্রতিনিধিত্ব করবে। দেশের উন্নয়নে কাজ করার জন্য যোগ্য নাগরিক হিসেবে যোগ্যতা অর্জন করবে। একদিন তারাই বিশ্বের কাছে মাথা উচ্চ করে দাঁড়াতে পারে এমন যোগ্যতা অর্জন করবে বলে মন্তব্য করেন তিনি।

সভাশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিরা। এরপর স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।