শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মিয়ানমারের থেকে ছোড়া মর্টারশেলে বাংলাদেশী ও রোহিঙ্গা নিহত

২২৬

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে সীমান্তের মিয়ানমারের থেকে ছোড়া মর্টারশেল বিষ্ফোরনে অজ্ঞাত রোহিঙ্গা শ্রমিক ও হোসনেয়ারা (৪৫) নামে এক নারী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার আড়াইটার দিকে ঘুমধুমে ৪নং ওয়ার্ডের জলপাইতলী এলাকায় এই ঘটনাটি হয়।

নিহতরা হলেন- ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জলপাইতলী এলাকায় বাদশা মিয়া স্ত্রী হোসনেয়ারা (৪৫) ও অপর একজন নিহত রোহিঙ্গা শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। তথ্যটি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ৪,৫,৬ সংরক্ষিত আসনে ইউপি সদস্য খালেদ বেগম।

স্থানীয়রা জানান, আজ কাজ করা শেষে দুপুরে দিনমজুরি রোহিঙ্গাকে খাবার দিতে গেলে হঠাৎ করে ওপার থেকে মিয়ানমার ছোড়া মর্টারশেল ঘরে ভিতরে এসে পড়ে। এসময় মর্টারশেল বিষ্ফোরনের ঘটনাস্থলে রোহিঙ্গা শ্রমিক মারা যান। আহত হন হোসনেয়ারা নামে বাংলাদেশি। পরে আহত ব্যাক্তিকে এলাকাবাসী উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

তথ্যটি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।